• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ময়মনসিংহ উত্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীকে ডিও দিলেন প্রিন্স

মোঃ আব্দুল মান্নান / ১২৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ময়মনসিংহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজতর ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীর কাছে ডিও (ডেমি-অফিসিয়াল পত্র) প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (২৩ জুন) তিনি সরাসরি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ময়মনসিংহ-তারাকান্দা-ফুলপুর-হালুয়াঘাট-নালিতাবাড়ী-শেরপুর হয়ে জামালপুর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের দাবি জানিয়ে ডিও হস্তান্তর করেন।
ডিওতে প্রিন্স উল্লেখ করেন, প্রস্তাবিত রেলপথ নির্মিত হলে ময়মনসিংহ উত্তরাঞ্চল, শেরপুর ও জামালপুর জেলার লাখো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
তিনি বলেন, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আধুনিক ও টেকসই রেল যোগাযোগের অভাবে এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ না থাকায় জনগণকে সড়কপথের ওপর অতিরিক্ত নির্ভর করতে হচ্ছে, ফলে সময়, ব্যয় ও ভোগান্তি বাড়ছে।
প্রিন্স আরও বলেন, প্রস্তাবিত রেলপথ নির্মাণ করা হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। কৃষিপণ্য, মৎস্য ও অন্যান্য উৎপাদিত পণ্য দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে। একই সঙ্গে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারিত হবে।
তিনি উল্লেখ করেন, গারো পাহাড় ও সীমান্তবর্তী এলাকার পর্যটন সম্ভাবনাও এ রেলপথের মাধ্যমে বিকশিত হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমাতেও এ প্রকল্প ভূমিকা রাখবে।
রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডিওতে তিনি প্রস্তাবিত ময়মনসিংহ-তারাকান্দা-ফুলপুর-হালুয়াঘাট-নালিতাবাড়ী-শেরপুর-জামালপুর রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণ এবং প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
প্রিন্স আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের রেলপথ বাস্তবে রূপ নেবে এবং উত্তর ময়মনসিংহের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা