• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলপুরে প্রস্তুতিমূলক সভা

মোঃ আব্দুল মান্নান / ৮২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, কুদরত আলী ও ওয়াজেদুল ইসলাম। এছাড়াও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি ডা. মাওলানা আজহারুল ইসলাম, জুলাই শহিদ সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুল ইসলাম, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শৃঙ্খলাপূর্ণ আয়োজন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালনে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার চেতনাকে ধারণ করেই দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে সরকারের নির্ধারিত কর্মসূচির পাশাপাশি স্থানীয়ভাবে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা