• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
ফুলপুরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ফুলপুরে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা ও বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফের সাথে সাংবাদিকদের মতবিনিময় ফুলপুরে শিশু পার্কের কাজ কাঙ্ক্ষিত সময়ে না হওয়ায় ব্যাখ্যা দিলেন ইউএনও ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তার বিদায় ও নবাগত ২ কর্মকর্তার বরণ অনুষ্ঠিত ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন

নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ

মোঃ আব্দুল মান্নান / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ জুন) ইউএনও কার্যালয়ে গিয়ে বিএনপির নেতারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালন কামনা করেন।


এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামসহ উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফাসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নেতারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর দক্ষ নেতৃত্বে ফুলপুর উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে বিএনপি সবসময় প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা