• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা হালুয়াঘাটে পর্যটন কেন্দ্রে ভিউ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক ফুলপুরে ইয়াবাসহ আটক ২ ফুলপুরে বওলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নতুন ইউএনও বিদ্যুৎস্পৃষ্টে তারাকান্দায় যুবকের মৃত্যু ফুলপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফুলপুরে আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ আব্দুল মান্নান / ৬৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) ফুলপুর পৌরসভার কলেজ রোডে এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি। তার রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এসময় ফুলপুর উপজেলা, পৌর যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ. কে. এম. আরিফুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকিকুল বাসির, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে তার ও সহধর্মিণী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার  রূহের মাগফিরাত কামনা্ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা