• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

কোরবানি বাতিল হওয়ার ১০ কারণ

মাওলানা মাসূম বিল্লাহ আযিযাবাদী / ৭৮ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

কোরবানি বাতিল হওয়ার ১০টি কারণ :
.
(১) ইখলাসের অভাব
আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে (যেমন লোক দেখানো, বেশি মাংস পাওয়ার আশায়) কোরবানি করলে তা কবুল হয় না। (সুরা হজ ৩৭)
.
(২) হারাম টাকায় কোরবানি
হা*রাম অর্থ দিয়ে কোরবানি বৈধ নয়। আল্লাহ হালাল ও পবিত্র জিনিসই গ্রহণ করেন। (মুসলিম ১০১৫)
.
(৩) কম বয়সী পশু
উট ৫ বছর, গরু-মহিষ ২ বছর, ছাগল ১ বছর বয়সী হতে হবে। ভেড়া-দুম্বা ১ বছর, তবে ৬ মাস বয়সেও বড় দেখালে চলবে। (মুসলিম ১৯৬৩)
.
(৪) ত্রুটিযুক্ত পশু
অন্ধ, গুরুতর অসুস্থ, পঙ্গু বা আহত পশু দ্বারা কোরবানি করা যায় না। (ইবনে মাজাহ ৩১৪৪)
.
(৫) জবাইয়ে বিসমিল্লাহ না বলা
ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বললে কোরবানি শুদ্ধ হয় না। (সূরা আনআম ১২১) ভুলে বাদ পড়লে সমস্যা নেই।
.
(৬) তিনটি রগ না কাটা
জবাইয়ের সময় খাদ্যনালি, কণ্ঠনালি ও দুই পাশের মোটা রগ—এই চারটির যে কোনো তিনটি কাটা জরুরি। কম হলে কোরবানি সহিহ হবে না। (হেদায়া ৪/৪৩৭)
.
(৭) শরিকের সংখ্যা সীমা ছাড়ানো
গরু বা উটে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবে। এর বেশি হলে কারো কোরবানি সহিহ হবে না। ছাগলে শরিকি চলবে না। (মুসলিম ১৩১৮)
.
(৮) শরিকের হারাম অর্থ
যদি কোনো শরিক হা*রাম উপার্জন দিয়ে অংশ নেয়, তার কোরবানি হবে না। অন্যদের জানা না থাকলে তাদের কোরবানি বৈধ থাকবে। (বাকারা ৪২)
.
(৯) শরিকের নিয়ত খারাপ
একজনের নিয়ত নষ্ট হলে পুরো কোরবানি বাতিল হয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে শরিক নির্বাচন করতে হবে। (বাদায়েউস সানায়ে ৪/২০৮)
.
(১০) ভাগে অনিয়ম
প্রত্যেক শরিকের অংশ সমান হতে হবে। কেউ বেশি বা কম পেলে পুরো কোরবানি অশুদ্ধ হয়। অনুমানভিত্তিক ভাগও বৈধ নয়। (আদ্দুররুল মুখতার ৬/৩১৭)

* তথ্য ও ছবি অনলাইন থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা