• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ভেঙে মুচড়ে গেছে প্রাইভেট কার

মোঃ আব্দুল মান্নান / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ভেঙে মুচড়ে গেছে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৯- ৯৮৮৬)। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ইমাদপুর ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঢাকামুখি একটি বাস ফুলপুরগামী এই কারটিকে ধাক্কা দেয়।
এতে কারটির মাথা ভেঙে মুচড়ে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে প্রাণে রক্ষা পেয়েছেন চালক ও যাত্রীসকল। দ্রুতগামী বাসটিকে তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি। স্থানীয় সাংবাদিক এটিএম রবিউল করিম রবির ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এ প্রতিবেদক। সেখানে গিয়ে দেখা যায়, চালক হিরণ মিয়া মোবাইলে হালাত জানাচ্ছেন তার ক্ষতিগ্রস্ত কারের মালিককে। কিন্তু কোন পেসেঞ্জার বা যাত্রীদের দেখা মেলেনি। তারা ততক্ষণে বাড়িতে চলে গেছেন। খবর নিয়ে জানা যায়, এই কারে করে ঢাকা থেকে তিনজন যাত্রী এসেছিলেন। তাদের বাড়ি ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মেরিগাই গ্রামে। তারা ঢাকায় নেট বা জাল দিয়ে তৈরি ব্যাগ কারখানায় কাজ করেন। স্থানীয় মুরুব্বিরা বলেন, ঈদের ভাড়া ধরার জন্য এক শ্রেণির চালক বেপরোয়াভাবে গাড়ি চালায়। তাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে। ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা