• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

ফুলপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ওই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পূবালী ব্যাংক পিএলসি শাখা ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন সেবা কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে আমুয়াকান্দা ব্রিজ সংলগ্ন পূবালী ব্যাংক ফুলপুর শাখার সামনে থেকে  র‌্যালিটি শুরু হয়। এরপর বাসস্ট্যান্ড হয়ে আঞ্জুমান মার্কেটের সামনে গিয়ে ফিতা কেটে ক্যাশলেস ক্যাম্পেইন সেবার উদ্বোধন করা হয়।

এসময় পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়ির প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ার হোসেন, এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন, ফুলপুর উপ- শাখার ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়ির প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহীতা সৃষ্টি এবং দুর্নীতি রোধে ডিজিটাল ব্যাংকের কোন বিকল্প নেই। ফুলপুর পূবালী ব্যাংক যে যাত্রা শুরু করেছে এর সুফল এই এলাকার মানুষ পাবে। এই লেনদেনের মাধ্যামে ব্যয় রোধ হবে এবং দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা