• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুরে বন্যায় ভেঙে গেছে কালভার্ট, ভোগান্তি

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে বন্যায় কালভার্ট ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গত কিছুদিন আগে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উপজেলার সদর ইউনিয়নে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক থেকে নাকানন্দী ব্রিজ হয়ে পশ্চিম দিকে আলোকদি-ফতেপুরের কাঁচা সড়কে অবস্থিত এ কালভার্টটি ভেঙে যায়। এর পশ্চিম পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। এদিক দিয়ে আলোকদি ফতেপুর এলাকার পানি নামার সময় এ ঘটনা ঘটে।

এতে চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসী ভোগান্তির শিকার হন। ওই এলাকায় ৫-৬ জন ঠেলাগাড়িওয়ালা রয়েছেন। ঠেলাগাড়ি চালিয়েই তাদের জীবিকা নির্বাহ করা হয় কিন্তু এ ঘটনায় তারা তাদের গাড়ি নিয়ে বের হতে পারছিলেন না। পরে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশ-কাঠ যোগাড় করে মাচাইল বানিয়ে আপাততঃ চলার বন্দোবস্ত করেন।

এদিক দিয়ে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরাও চলাচল করেন। বর্তমানে যেসব বাঁশ দিয়ে চলার ব্যবস্থা করা হয়েছে এটি দিয়ে বৃদ্ধ বা শিশুরা চলাচল করতে পারেন না। কেননা, এগুলো নড়াচড়া করে। এতে পিছলিয়ে নিচে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে কালভার্টটি ভেঙে কাত হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আজ বুধবার (৩০ জুলাই) সকালে ওই এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয় মুরুব্বি আব্দুল জলিল, আব্দুস সালাম মীর ও সাইফুল ইসলামসহ বেশ কয়েকজনের সাথে কথা হয়। তারা তাদের কষ্টের কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে এর সংস্কার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা