• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline
এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ফুলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, বাবার বাড়ির অভিযোগ পরিকল্পিত হত্যা ফুলপুরে নগুয়া বাজার–বাঁশতলা সড়কে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অল্প সময়ে বৃহৎ কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই কর্মকর্তা

অবসরজনিত বিদায় নিলেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান

মোঃ আব্দুল মান্নান / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

অবসরজনিত বিদায় নিলেন ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ হাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। এতে কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডির সভাপতি সাদিয়া ইসলাম সীমা।


হাফিজুর রহমান স্যার অত্যন্ত যোগ্য অভিজ্ঞ, ব্যক্তিত্ব সম্পন্ন, রসিক ও সকলের প্রিয় শিক্ষক ছিলেন। তিনি ১৯৯৪ সনের ২৪ সেপ্টেম্বর এই কলেজে শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। এরপর ৩১ জানুয়ারি ২০২৬-এ তিনি অবসর নিলেও আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোঃ আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান,  উপজেলা বিএনপির সদস্য ও গভর্নিং বডির সদস্য জুয়েল হাসান, গভর্নিং বডির সদস্য সুলতান মৃদা প্রমুখ।


এছাড়া হাফিজুর রহমান স্যারকে ফুলপুর সরকারি কলেজের পক্ষ থেকেও পৃথকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে ফুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ মইনুদ্দিনসহ কলেজের শিক্ষক স্টাফ উপস্থিত ছিলেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

উভয় অনুষ্ঠানেই বক্তারা আবেগঘন বক্তব্য রাখেন। বক্তব্যে সবাই তার ভুয়সী প্রশংসা করেন। তার পরিবার পরিজনকে নিয়ে তিনি যেন আনন্দময়, সুখ ও শান্তিময় অবসর জীবন কাটাতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা