• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

ফুলপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করলো বারটান

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপী (৫ মে- ৭ মে) এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। অনলাইনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারটান -এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব হায়দার জাহান ফারাস। বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মেডিকেল অফিসার ফুলপুর, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান প্রমুখ।

প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য , খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্যসহ সুস্বাস্থ্য ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা