• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুর সরকারি কলেজ প্রতিষ্ঠাতার ৫২তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ প্রতিষ্ঠাতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিদাতা মরহুম এ. কে. এম ফজলুল হক দুদু মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, মরহুম এ. কে. এম ফজলুল হক দুদু মিয়া একজন শিক্ষানুরাগী ও দরদী মানুষ ছিলেন। সমাজের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করতেন তিনি। কারো কোন কষ্ট দেখলে তার মন বিগলিত হয়ে যেতো। সাহায্যের হাত বাড়াতেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। শিক্ষা চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করতেন। এজন্যই তিনি কলেজ ও হাসপাতালের জন্য জায়গা দিয়ে গেছেন। সমাজ উন্নয়নে যে কোন ছাড় দিতে তিনি ছিলেন উদার ও অকৃপণ। বর্তমানে এরকম উদার ও দিল দরদী মানুষ কম দেখা যায়। এক হাত বা চার আঙুল জায়গা ছাড় দিলে রাস্তাটা ভালো হয়। সবার জন্য চলাচলে সুবিধা হয় কিন্তু এতটুকু ছাড় দিতে রাজী নয় এমন লোকের সংখ্যাই এখন বেশি। দুদু মিয়া ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। তার রেখে যাওয়া সন্তানাদিও উনার এ গুণগুলো ধরে রাখতে বদ্ধপরিকর। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক। উনার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের পরিবারের সদস্যদের উদ্যোগে তার আত্মার শান্তি কামনায় আরও নানা কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। তারা মরহুমের জন্য সকলের দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা