ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান কর্মকর্তা ও সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য, রাজনৈতিক ভূমিকা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে সংগঠনটির অবস্থান এবং কার্যক্রম সম্পর্কে আফ্রিকান প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করা হয়।

বৈঠকে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং এলাকার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালী, সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আলমগীর হুসাইন, মাওলানা আবু রায়হান মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক এইচ. এম. মোশাররফ হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।