• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুরে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর গ্রাহক সমাবেশ

মোঃ আব্দুল মান্নান / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার ঘাসফড়িং রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ জোনাল ম্যানেজার ও রিজিওনাল হেড মাহবুবুল আলম। ‘আপনার টাকা আমাদের ব্যাংকেই নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
মাহবুবুল আলম বলেন, ডাচ্-বাংলা ব্যাংকে সহজেই অ্যাকাউন্ট খোলা যায়। তবে অ্যাকাউন্ট খোলার সময় সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ব্যাংকের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ, নগদ টাকা জমা ও উত্তোলন, বিল পেমেন্ট, বায়োমেট্রিক অথেনটিকেশন, কার্ড ও চেক সুবিধা, রিয়েল-টাইম ট্রানজেকশন, কর্পোরেট ও স্যালারি অ্যাকাউন্ট, হোম লোন, পার্সোনাল লোন এবং ব্যবসায়ীদের জন্য এসএমই লোনসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।


মোঃ শাইয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংকে গ্রাহকদের জন্য নানা ধরনের সুবিধা রয়েছে। মাত্র ১০ টাকা অ্যাকাউন্টে রেখে গ্রাহক ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন। দেশের যেকোনো প্রান্তের ডাচ্-বাংলা ব্যাংকের শাখা থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই শুধু আঙুলের ছাপের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধাও রয়েছে।
তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যেই এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। ডিপিএসের টাকাও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ রয়েছে। টাকা ঘরে রেখে না দিয়ে ব্যাংকে সঞ্চয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকে টাকা রাখলে তা বিভিন্নভাবে বিনিয়োগ ও ব্যবসায় কাজে লাগবে এবং গ্রাহক লাভবান হবেন।
এর আগে মুফতি নুরুল আলমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশত গ্রাহক অংশ নেন।
এ সময় মধুফুল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ও ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং-এর এজেন্ট মঈনুল হক, সাইদুল ইসলামসহ স্থানীয় গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা