ময়মনসিংহের ফুলপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে ফুলপুর পৌরসভা।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলপুর পৌরসভার প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম জুয়েল, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রায়হান কায়সার এবং প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সবাই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার সফল কর্মজীবন, সুস্বাস্থ্য এবং ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সফলতা কামনা করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মহলের পক্ষ থেকে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।