• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা

মোঃ আব্দুল মান্নান / ২৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে অনুমোদন ছাড়াই সড়কে সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস বিক্রি এবং মানসম্মত খাদ্য পরিবেশন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।


অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এবং অনুমোদন ব্যতীত সড়কে সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে গ্যাস বিক্রির অভিযোগে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর আওতায় পৃথক দুটি মামলায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারীজকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মানসম্মত খাদ্য পরিবেশন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আল সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন, জনস্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে ফুলপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা