• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
ফুলপুরে শিশু পার্কের কাজ কাঙ্ক্ষিত সময়ে না হওয়ায় ব্যাখ্যা দিলেন ইউএনও ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তার বিদায় ও নবাগত ২ কর্মকর্তার বরণ অনুষ্ঠিত ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ফুলপুরে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ আব্দুল মান্নান / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ফুলপুর থানার এসআই জিকরুলের নেতৃত্বে সঙ্গীয় এসআই শামীম, এএসআই তানিমুল ও এএসআই আল ইমরান অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার দেওলা গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে কমলা রঙের ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা।
গ্রেফতার শফিকুল ইসলাম উপজেলার দেওলা গ্রামের মৃত আব্দুল হামিদ ও জাহানারা আক্তারের ছেলে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আসামির কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা