• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, রাস্তা কর্তন ও এ নিয়ে থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়েরের ঘটনায় জায়গাটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে রহিমগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের দেবোত্তর বেরুয়া গ্রামে শামছুল হক ও আবু সামার মধ্যে জমি মাপামাপির ঘটনাকে কেন্দ্র করে পরস্পরের ছেলে পরস্পরকে বাজারে মারধর করে। পরে শামছুল আবু সামা ও তাদের লোকজন যাতায়াতের রাস্তা কেটে ফেলে।

এ নিয়ে ‘জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, এলাকায় চাপা উত্তেজনা’ শিরোনামে দৈনিক বাংলাদেশ নিউজ’ নামে অনলাইনে নিউজ হলে ও ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার নিকট প্রতিপক্ষ লিখিত অভিযোগ করলে তিনি সহকারী কমিশনার (ভূমি)-কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) রহিমগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলামকে সরেজমিন পরিদর্শনে গিয়ে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
সে মোতাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম স্যার আমাকে সরেজমিন পরিদর্শন করে রাস্তা কর্তন বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলায় আমি আজ ঘটনাস্থলে আসলাম। এসে নিজ চোখে দেখলাম। উভয়পক্ষের সাথে কথা বললাম। এলাকার লোকজনের সাক্ষাৎকার নিলাম। এখন স্যারের কাছে লিখিত প্রতিবেদন দিয়ে দিব। তখন বিস্তারিত জানতে পারবেন।
এসময় সার্ভেয়ার আব্দুল হামিদ, উনার অফিস সহকারী আব্দুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল মান্নান, শামছুল হক, আবু সামা, মোবারক হোসেন বুলু, আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা