• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুরে কংশ নদীতে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ঠাকুরবাখাই এলাকায় কংশ নদীতে পানি মাপতে নামলে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিখোঁজ ব্যক্তি হলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী রাকিব তালুকদারের বাবা মোঃ আব্দুল হালিম তালুকদার রুপচান (৪৯)। তিনি পানি মেপে তথ্য ছেলের কাছে পাঠাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে নদীতে মিটার দিয়ে পানি পরিমাপের সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান।
পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। কিন্তু এখনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার আশায় সবাই অপেক্ষামান।
* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা