আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, রাস্তা কর্তন ও এ নিয়ে থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়েরের ঘটনায় জায়গাটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে রহিমগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের দেবোত্তর বেরুয়া গ্রামে শামছুল হক ও আবু সামার মধ্যে জমি মাপামাপির ঘটনাকে কেন্দ্র করে পরস্পরের ছেলে পরস্পরকে বাজারে মারধর করে। পরে শামছুল আবু সামা ও তাদের লোকজন যাতায়াতের রাস্তা কেটে ফেলে।

এ নিয়ে 'জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, এলাকায় চাপা উত্তেজনা' শিরোনামে দৈনিক বাংলাদেশ নিউজ' নামে অনলাইনে নিউজ হলে ও ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার নিকট প্রতিপক্ষ লিখিত অভিযোগ করলে তিনি সহকারী কমিশনার (ভূমি)-কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) রহিমগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলামকে সরেজমিন পরিদর্শনে গিয়ে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
সে মোতাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম স্যার আমাকে সরেজমিন পরিদর্শন করে রাস্তা কর্তন বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলায় আমি আজ ঘটনাস্থলে আসলাম। এসে নিজ চোখে দেখলাম। উভয়পক্ষের সাথে কথা বললাম। এলাকার লোকজনের সাক্ষাৎকার নিলাম। এখন স্যারের কাছে লিখিত প্রতিবেদন দিয়ে দিব। তখন বিস্তারিত জানতে পারবেন।
এসময় সার্ভেয়ার আব্দুল হামিদ, উনার অফিস সহকারী আব্দুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল মান্নান, শামছুল হক, আবু সামা, মোবারক হোসেন বুলু, আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.