• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
মার্চ ২০২৬ -এর পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি নির্বাচিত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান। মার্চ মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহে মাসিক কল্যান সভায় তাকে এ পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
তার হাতে পুরষ্কার তুলে দেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সকল থানার অফিসার ইন-চার্জ ও জেলা পুলিশের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
জানা যায়, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা। তিনি ২০২৫ সনের ০৮ অক্টোবর ফুলপুর সার্কেলের এএসপি পদে যোগদান করেন। এরপর পেশাদারিত্বের সাথে কাজ করে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন তিনি। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কৃতি সন্তান। তার পিতার নাম মোঃ নুরুল ইসলাম দেওয়ান ও মাতার নাম নাজমা বেগম। তিনি বিবাহিত। তার সহধর্মিণী একজন গৃহিণী। পুরষ্কার পাওয়ার পর তার অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, এটা একটা সম্মান। এ সম্মান যেন ধরে রাখতে পারি এজন্য সবাই দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা