• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমী জাহানাবাদীর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) আমির আল্লামা মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মোহাম্মদপুরস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ব্যক্তিগত পররাষ্ট্র বিষয়ক সচিব ফরিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে আল্লামা মামুনুল হক বলেন, আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছি। আমি ইরানে পরিচালিত সাম্প্রতিক ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছি।
এ সময় হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা কামনা করা হয়। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ইরান ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

*তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা