• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

তিন বোন হেনস্তার বিচার চাইতে ময়মনসিংহ থেকে মার্চ টু গৌরীপুর

Reporter Name / ২৩৩ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :

গৌরীপুরের বহুল আলোচিত মহিলা মাদরাসার শিক্ষার্থী সহোদরা তিন বোন হেনস্থার ঘটনায় বিচারের দাবিতে ময়মনসিংহ বড় মসজিদ থেকে মার্চ টু গৌরীপুর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার (২ মে) বাদ জুমা ওই কর্মসূচি শুরু হবে।

মহিলা মাদরাসায় পড়ুয়া মেধাবী, আল্লাহওয়ালা ও স্পষ্টভাষী  তিনজন বোনকে অশালীন বাক্য ব্যবহার করে, মনে কষ্ট দিয়ে, গালিগালাজ করে জিহ্বা নামক অস্ত্র দিয়ে যেভাবে তাদের অন্তরটা কেটে টুকরো টুকরো করা হয়েছে বা জর্জরিত করা হয়েছে তা সহ্য করা যে কোন রক্ত মাংসওয়ালা মানুষের জন্য কঠিন। সেই ধৈর্য্যটা ধরেছেন বা কঠিন কাজটা করেছেন তারা তিন বোন। কিন্তু যারা তাদের কলিজাকে ক্ষত বিক্ষত করলো, কলিজায় আঘাত করে খন্ড বিখন্ড করলো তাদের বিচার কি করা হয়েছে?

শুনেছি, তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। কদিন যেতে না যেতেই আদালত তাদেরকে জামিন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চয়ই আদালত এ কথাও বলে দিয়েছেন যে, সাবধান! বাড়িতে গিয়ে ওই মেয়েদের দিকে আর চোখ তুলে তাকাবে না। তারা কষ্ট পায় এমন কোন বাক্য প্রয়োগ করবে না। এমনকি তেমন কোন অঙ্গ ভঙ্গি পর্যন্ত করবে না। যদি তাই হয়, তাহলে তারা কেমন করে এখন জামিনে বাড়িতে এসে আবারও অসহায় এই বোনদেরকে মানসিক টর্চার করতেছে? কেন এই নির্যাতন? আমাদের মনে হয়, ওদের উপর সঠিক বিচার প্রয়োগ হয়নি। হলে তারা ওখান থেকে শিক্ষা নিয়ে এসে সঠিক পথে থাকতো। সঠিকভাবে চলতো। সমাজে শান্তি প্রতিষ্ঠা হতো। ওদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ওইসব বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুমুআ ময়মনসিংহ বড় মসজিদ থেকে মার্চ টু গৌরিপুর কর্মসুচির আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহের স্থানীয় আলেম উলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও দ্বীনী ভাইদেরকে নিয়ে এই মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ওই তিন বোন আমাদের বোন। যারাই দীনের উপর চলবে, দীন মানবে তারাই আমাদের লোক। আর যারা দীন মানবে না বরং দীনদারদের কষ্ট দিবে তারা আমাদের লোক হতে পারে না। ওরা আমাদের শত্রু। শত্রুদের হাত থেকে আমাদের বোনদেরকে রক্ষা করতে হবে। এটা আমাদেরই দায়িত্ব।

এজন্য আসুন, গৌরীপুরে যাই। আমাদের বোনদের পাশে দাঁড়াই। ওদেরকে পুনরায় ধর্ষণের হুমকি দিয়ে কাঁটা গায়ে নূনের ছিটা দেওয়া হচ্ছে। আমাদের বোনেরা হুমকিতে আছে। আপনারা কি শুনেননি ওই বোনদের বুকফাটা কান্নার ভিডিও? কতটুকু কষ্ট পেলে মেয়েগুলো এভাবে কাঁদতে পারে অনুভব করতে হবে। ওরা অনেক কষ্টে আছে। তাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। এজন্য আসুন, যে যেখান থেকে পারি এ কাফেলায় যোগদান করি।  চাইলে যে কেউ এতে যোগদান করতে পারবেন।

অভিযুক্তদের আমরা চিনি। তারা আমাদের কাছে চিহ্নিত।  আমরা তাদের সবার ব্যাপারেই জেনেছি। ওরা চরম দুষ্ট ও বখাটে।
এসব বখাটেগুলো জামিনে বের হয়ে মাদরাসা পড়ুয়া অসহায় এসব মেয়েদেরকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। জামিনে এসে জামিনের নিয়ম ভঙ্গ করলে আদালতকে তা দেখতে হবে। আবারও সেই নির্যাতিত বোনদেরকে জ্বালা নির্যাতন করা মেনে নিবে না জাতি। তাই আমরা সরকারের নিকট দাবি জানাবো, যাতে পুনরায় এসব দুষ্কৃতকারী বখাটেদেরকে নিয়ন্ত্রণ করা হয়; তাদেরকে যাতে জেলখানায় আটকিয়ে রাখা হয়। পাশাপাশি আমাদের বোনদের যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য নিরাপত্তা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা