• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট নিরসন করলো উপজেলা প্রশাসন

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট নিরসন করলো উপজেলা প্রশাসন। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে  জলাবদ্ধতা সংকট নিরসন করা হয়।


জানা যায়, উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে অপরিকল্পিতভাবে ফিসারি ও পুকুর খননের কারণে এবং পানি নিষ্কাশনের খাল বন্ধ করে দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসল নষ্ট হওয়াসহ এলাকাবাসী নানা সমস্যায় পড়েন। কিন্তু এ থেকে কোনভাবেই তারা রক্ষা পাচ্ছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে এসব সমস্যা থেকে রক্ষা পেতে তারা  মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

পরে অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ স্থানীয় মাতব্বরদের সাথে নিয়ে পানির প্রবাহ চালু করে সংকট নিরসন করা হয় এবং সবাইকে পানির প্রবাহ বন্ধ না করতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। পানির প্রবাহ প্রবহমান রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে বলা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, আমরা জলাবদ্ধতা সংকট নিরসন করে এসেছি। তবে এটাই শেষ নয় বরং আবারও যাতে কেউ জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন সদা তৎপর এবং সর্তক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা