• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, হাসপাতালে জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, দারুল হিকমা মডেল মাদরাসার উস্তাদ হাফেজ মাওলানা নোমান আহমাদ ও ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম। এসময় বিভিন্ন মাদরাসার উস্তাদরা উপস্থিত ছিলেন। সবশেষে উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা