• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুর পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণ কাজ উদ্বোধন করলেন উপদেষ্টা সজিব ভূঁইয়া

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণ কাজের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি স্থানে এর উদ্বোধন করা হয়।  জানা যায়, একই সাথে দেশের বিভিন্ন জায়গায় তিনি মোট ৪৪টি পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর একেকটি লাইব্রেরি ভবনটি নির্মাণ করতে ব্যয় হবে ৫৩ লাখ টাকা।


ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন কাজ ভার্চুয়ালি উদ্বোধন করার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তার সাথে আরও বক্তব্য দেন ফুলপুরের কৃতি সন্তান স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করানো হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা