• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

হতদরিদ্র হালিমাকে একটি টিনের ঘর উপহার দিলো স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর উদ্যোগে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোদারিয়া কলোনীপাড়ায় স্বামী পরিত্যক্তা হালিমা খাতুনকে একটি টিনের ঘর উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টার দিকে ফিতা কেটে ও ওই ঘরের চাবি হস্তান্তর করে ঘরটি শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইরাক প্রবাসী মো. জাকারিয়া (ভিডিও কলে), উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম স্বেচ্ছাসেবক আবুল কালাম আজাদ, ক্বারী সুলতান আহমদ ফুলপুরী, স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর প্রধান সমন্বয়ক সোহাগ হাসান রানা, সহসমন্বয়ক সাদিকুর রহমান রয়েল, সহসভাপতি তাওহীদ ইসলাম শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আসাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত, ত্রাণ সম্পাদক সিয়াম, শিব্বির আহমেদ, লিসা আক্তার, মীম আক্তার, সাদিয়া, বৈশাখী প্রমুখ।

জানা যায়, হালিমার দুজন ছেলে সন্তান রয়েছে। কিন্তু তারা এতটাই গরিব যে, একটা ঘর করে থাকার সামর্থ্য তাদের নেই। বিষয়টি জানতে পেরে স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকারিয়া হালিমার পাশে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেন। এতে উপজেলা প্রশাসনও আর্থিকভাবে কিছু সহযোগিতা করেছেন। এ বিষয়ে স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকারিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঘরটি নির্মাণ করে দেওয়ার ক্ষেত্রে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারসহ যারা আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

ঘর উদ্বোধনের পর দোয়া পরিচালনা করেন ক্বারী সুলতান আহমদ ফুলপুরী। সবশেষে শরবত ও মিষ্টি বিতরণ করা হয়। এক প্রতিক্রিয়ায় হালিমা খাতুন খুশি ব্যক্ত করেন ও স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা