• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরের সেরা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় নিয়ে দারুল হিকমা মডেল মাদরাসার যাত্রা শুরু

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত তথা যুগোপযোগী সাধারণ শিক্ষার নিশ্চয়তাসহ সেরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় নিয়ে ‘দারুল হিকমা মডেল মাদরাসা’র যাত্রা শুরু হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় হালুয়াঘাট রোডে ইসলামী ব্যাংকের বিপরীত পার্শ্বে অবস্থিত অত্র প্রতিষ্ঠানের উস্তাদ হাফেজ মাওলানা নোমান আহমাদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন ও প্রথম সবক প্রদান করা হয়।

সবক প্রদান করেন আমুয়াকান্দা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হক দামাত বারাকাতুহুম। অনুষ্ঠানে পরিচালকদের মধ্য থেকে স্বাগতঃ বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মো. সাদেকুল ইসলাম।

এসময় মাদরাসার উস্তাদ মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী জয়নুল আবেদীন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ফুলপুর উপজেলা শাখার ব্যবস্থাপক হাম্মাদ উদ্দিন, মদীনা পার্টস-এর প্রোপ্রাইটর হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলপুর উপজেলা শাখার আমির গোলাম কিবরিয়া, সাংবাদিক ক্বারী সুলতান আহমদ প্রমুখ।

সবশেষে মুনাজাত পরিচালনা করেন আমুয়াকান্দা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হক দামাত বারাকাতুহুম। এসময় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা