• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় সভা ২৮ ডিসেম্বর

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী যে কয়টি ক্বওমী মাদরাসা রয়েছে এর মধ্যে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাশুয়া কবিরপুর অন্যতম। এটি রহিমগঞ্জ ইউনিয়নে অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত।
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শুরু হবে সভা। শেষ হবে রবিবার সকাল ৮ টায় ইনশাআল্লাহ। এতে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শিক্ষা উপদেষ্টা ফুলপুরের আলেমদের মুরুব্বি শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক দামাত বারাকাতুহুম। আর সহসভাপতিত্ব করবেন, মোমেনশাহী বড় মসজিদের ইমাম ও খতীব আল্লামা আব্দুল  হক, মোমেনশাহী মাখযান মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী ও বালিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহুম।


এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আল্লামা নজরুল ইসলাম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, আল্লামা শায়েখ মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, আওলাদে রাসুল সায়্যেদ ইয়াকুব আল ফারুকী, ভারত, আল্লামা আজিজুল ইসলাম জালালী, মুফতী মুহাম্মাদুল্লাহ, মুফতী উবায়দুর রহমান হুজাইফী, মাওঃ আবু ইউসুফ মাহমুদী, মুফতী আতাউল্লাহ আমীন, মুফতী আরিফ জব্বার কাসেমী, মাওঃ হাবিবুল্লাহ আরমানী, পাকিস্তান, মাওঃ রফিকুল ইসলাম মাদানী, মাওঃ এনামুল হক আইয়ূবী, মাওঃ ফয়জুল্লাহ নোমানী, মাওঃ তাজউদ্দীন আল হামিদ,
মুফতী রহমতুল্লাহ নূরী প্রমুখ। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান সকলকে যিকিরের সাথে সভায় যোগদানের জন্য আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা