আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় সভা ২৮ ডিসেম্বর
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী যে কয়টি ক্বওমী মাদরাসা রয়েছে এর মধ্যে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাশুয়া কবিরপুর অন্যতম। এটি রহিমগঞ্জ ইউনিয়নে অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত।
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শুরু হবে সভা। শেষ হবে রবিবার সকাল ৮ টায় ইনশাআল্লাহ। এতে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শিক্ষা উপদেষ্টা ফুলপুরের আলেমদের মুরুব্বি শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক দামাত বারাকাতুহুম। আর সহসভাপতিত্ব করবেন, মোমেনশাহী বড় মসজিদের ইমাম ও খতীব আল্লামা আব্দুল হক, মোমেনশাহী মাখযান মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী ও বালিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহুম।

এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আল্লামা নজরুল ইসলাম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, আল্লামা শায়েখ মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, আওলাদে রাসুল সায়্যেদ ইয়াকুব আল ফারুকী, ভারত, আল্লামা আজিজুল ইসলাম জালালী, মুফতী মুহাম্মাদুল্লাহ, মুফতী উবায়দুর রহমান হুজাইফী, মাওঃ আবু ইউসুফ মাহমুদী, মুফতী আতাউল্লাহ আমীন, মুফতী আরিফ জব্বার কাসেমী, মাওঃ হাবিবুল্লাহ আরমানী, পাকিস্তান, মাওঃ রফিকুল ইসলাম মাদানী, মাওঃ এনামুল হক আইয়ূবী, মাওঃ ফয়জুল্লাহ নোমানী, মাওঃ তাজউদ্দীন আল হামিদ,
মুফতী রহমতুল্লাহ নূরী প্রমুখ। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান সকলকে যিকিরের সাথে সভায় যোগদানের জন্য আহবান জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.