• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা নিয়ন্ত্রণে ফুলপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গত দুদিনের টানা বর্ষণে ও ভারতীয় সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ী এবং হালুয়াঘাট থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা নিয়ন্ত্রণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (৫ অক্টোবর) সকালে ওই সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, উপজেলার প্রায় ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পুকুর ও ফিশারী ডুবুডুবু করছে। ফসলি জমি তলিয়ে যাচ্ছে। ফুলপুর পৌর এলাকায়ও কোন কোন রোডে পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার পর থেকে ফুলপুরে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২ ঘন্টাব্যাপী আগাম জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, সরকারী বেসরকারী সব সেক্টরসহ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি সভাশেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম সরেজমিন পরিদর্শনে বের হন। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের রাজঘাট, পুটিয়া, পুড়াপুটিয়া, কুটুরাকান্দা ও মালিঝিকান্দা এলাকা পরিদর্শন করেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, আসন্ন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিম্ন এলাকার মানুষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও পুনর্বাসনের জন্য নৌকা ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। রাজঘাট এলাকায় একটা বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলে স্থানীয়দের সহযোগিতায় উহা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় ও মোকামিয়া উচ্চ বিদ্যালয়সহ প্রায় ৩২টি বিদ্যালয়ের ভবন খালি করে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বয়স্ক, শিশু ও মহিলাদেরকে আগেভাগে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ সময়ে কেউ যেন বাড়ি না থাকেন বরং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন সে বিষয়ে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। বন্যা কবলিতদের শুকনো খাবারের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন পাঠানো হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবকসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আগাম প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।
বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলামের সাথে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, রেড ক্রিসেন্ট ও ক্লীন সোসাইটি স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা