• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Reporter Name / ১১৮ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে শহীদদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) বাদ মাগরিব উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষার্থীদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, গ্রামাউস মডেল একাডেমী ও মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মুনাজাত পরিচালনা করেন শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান। মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন আবু সাঈদের ভাস্কর্য নির্মাণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু উনার এ অনুরোধ উপেক্ষা করে এক শ্রেণীর শিক্ষার্থীরা তার ছবি আঁকা শুরু করেছেন। এটা যাতে আর না হয় এ ব্যাপারে অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা