অনলাইন ডেস্ক :
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অন্তর্বর্তীকালীন
সরকারে একজন আলেম প্রতিনিধি যুক্ত হলেন যার নাম
অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি একজন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, লেখক, মুহাদ্দিস ও রাজনৈতিক বিশ্লেষক।
তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর খন্ডকালীন অধ্যাপক। দীর্ঘ ৩০ বছর চট্টগ্রাম ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মুহাদ্দিস। চট্টগ্রাম জামিয়া আরাবিয়া জিরি মাদ্রাসার বর্তমান মুহাদ্দিস। শুধু তাই নয়, তিনি মাসিক আত-তাওহীদ পত্রিকার সম্পাদক। আরবি বালাগুশ শরক- এর সহকারী সম্পাদক। প্রায় সকল জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লেখেন তিনি। ২০টিরও অধিক জনপ্রিয়, তাত্ত্বিক গ্রন্থের লেখক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
আল্লাহ পাক উনাকে আরও ব্যাপক পরিসরে উম্মাতের খেদমত করার তাওফীক দান করুক।
* মালয়েশিয়া প্রবাসী মাওলানা মফিদুল ইসলাম তালুকদারের আইডি থেকে সংগৃহীত।