• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ধোবাউড়ার ঘোষগাঁও ইউনিয়নে নেতাই নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঘোষগাঁও ইউপি (ঘোষগাঁও জিসি- শিবগঞ্জ জিসি) সড়ক ভায়া চারুয়াপাড়া বাজার, বাকপাড়া বাজার ও সাদ্দাম বাজার সড়কে ১৬০.২০ মিটার দৈর্ঘ্য ওই ব্রিজের শুভ উদ্বোধন করা হয়।

ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম। এটি ঠিকাদার এস আর এস চৌধুরী (জেভি)-এর মাধ্যমে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধোবাউড়া কার্যালয়।
এ ব্যাপারে এমপি মাহমুদুল হক সায়েম বলেন, আজ ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে ১৬০.২০ মিটার দৈর্ঘ্য একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে
খরচ হবে ২৭ কোটি ৪০ লাখ টাকা। সেতুটি মঞ্জুর করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা। এসময় উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা