• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় ময়মনসিংহে মধ্য বাড়েরা মাদরাসা পরিদর্শন করলেন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় ফুলপুরে ১৩৫ দিনে হিফজ সম্পন্নকারী হাফেজ সাজিদুর রহমানকে সংবর্ধনা কিসমত নড়াইল মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আর নেই ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

মক্কায় হজ্ব সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের এমপি

মোঃ আব্দুল মান্নান / ৬৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মক্কায় হজ্ব সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ। মঙ্গলবার (২ জুন) রাত ১০টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বক্তব্যে আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় ও দুরুদের পর এমপি বলেন, দুনিয়াতে আমরা আসছি আল্লাহ তায়ালার দীনকে প্রতিষ্ঠার জন্য। এসময় তিনি মরহুম শায়খুল হাদীস আল্লামা আযীযুল হক (রহ)-এর একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা হুজুরকে প্রশ্ন করেছিলাম যে, হুজুর, আপনি সারাদিন হাদীসের দরসসহ নানা দায়দায়িত্ব নিয়ে থাকেন। এরপর আবার বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্ব পালন করেন, এটা কেমনে সম্ভব? উত্তরে তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি আমাকে প্রশ্ন করে বসেন যে, দীন প্রতিষ্ঠায় বা খেলাফত প্রতিষ্ঠায় তুমি কি করে আসছো? এর জবাব কি দিব? এজন্য যতটুকু পারি আজীবন এ মেহনত করে যাব। এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হুজুরের এ কথা টেনে এনে তিনিও তার জীবনের শেষ দিন পর্যন্ত দীনের কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ছাড়াও আরও  বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান প্রমুখ।

এসময় খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা