• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

মিশরে ছারছীনার পীর শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মুহাম্মদ আরিফুল ইসলাম, কায়রো, মিশর থেকে :

মিশরের রাজধানী কায়রোতে ছারছীনার মরহুম পীর বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার, ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাদ মাগরিব কায়রোর বুরজুল তাতবিক্বিয়্যিনে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ছারছীনা দারুসসুন্নাত সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।


এর আগে বাংলাদেশ ইত্তেহাদ ফাউন্ডেশন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ দেশ-বিদেশের বিভিন্ন ছাত্রসংসদের প্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ, যারা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তারা হযরত পীর সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংসদের রইস ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। তারা মরহুম বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবনাদর্শ, দ্বীনি খেদমত, ত্যাগ, আধ্যাত্মিক অবদান এবং ইসলামের প্রচার-প্রসারে তাঁর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে হযরত পীর সাহেব ছাত্রসমাজের উদ্দেশ্যে দ্বীনি শিক্ষা অর্জন, আমল-আখলাকের উন্নয়ন, আত্মশুদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং আদর্শ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।
এ সময় ফিলিস্তিনের মজলুম ও নির্যাতিত মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে হযরত পীর সাহেব কেবলার পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য কিছু উপহার সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
পরে ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাতে একই সঙ্গে মরহুম পীর শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সূত্র : অনলাইন থেকে সংগৃহীত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা