• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে আদালতের নির্দেশে অবৈধ দখলদার উচ্ছেদ, প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিল প্রশাসন

মোঃ আব্দুল মান্নান / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ৮ শতাংশ জমি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরে প্রশাসন, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমিটি প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।


জানা যায়, সুতারপাড়া গ্রামের ৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে কালাম তালুকদার নামে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে ভোগদখল করে আসছিলেন। এ ঘটনায় জমির মালিক আল আমিন তালুকদার গং আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে বিজ্ঞ সহকারী জজ আদালত প্রকৃত মালিকের পক্ষে রায় প্রদান করেন এবং জমি বুঝিয়ে দিয়ে আদালতকে অবহিত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি মেপে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করা হয় এবং প্রকৃত মালিক আল আমিন তালুকদার গং-এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযানকালে ফুলপুর থানা পুলিশের সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ‘আদালতের রায় অনুযায়ী অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জমি পরিমাপের মাধ্যমে সীমানা নির্ধারণ করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আলোকে ভূমি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা