• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃ আব্দুল মান্নান / ৬৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. আব্দুল কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী নেতা এ কে এম সিরাজুল হক,

বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল  প্রমুখ।
এ ছাড়া সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ফুলপুর বাসস্ট্যান্ডের যানজট নিরসন, অবৈধ দোকানপাট উচ্ছেদ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, মাদক ও চুরি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ সদস্যের মতে, ফুলপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি ভালো বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা