• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরে ইউএনওর সাথে সাংবাদিকদের পরিচিতি সভা, তথ্য সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

মোঃ আব্দুল মান্নান / ১২৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সাথে স্থানীয় সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও মোহাম্মদ ইউসুফ স্বাগত বক্তব্য দিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলামকে সঞ্চালনার দায়িত্ব দেন। পরে সঞ্চালকের পরিচয়ের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।
আলোচনা পর্বে সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, কামরুল ইসলাম খান, নাজমুল হাসান রাজন, সেলিম রানা, বাহার উদ্দিন, আকবর আলী ও মো. আব্দুল মান্নানসহ অনেকে বক্তব্য রাখেন।


বক্তারা সংবাদ প্রকাশের স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সময়মতো প্রয়োজনীয় ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের আহ্বান জানান। পাশাপাশি সরকারি বিজ্ঞাপনের সুষম বণ্টনের দাবি করেন। এছাড়া দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগে সাড়া না পাওয়ার বিষয়েও কয়েকজন সাংবাদিক অসন্তোষ প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গুজব, মিথ্যা তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতা সময়ের দাবি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত ক্ষোভ বা বিরোধ যেন পেশাগত দায়িত্ব পালনে প্রভাব না ফেলে। সাংবাদিক সমাজ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি দেশ ও সমাজের কল্যাণে এ শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রশাসনের পাশে থেকে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের অনুরোধ করেন।


সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে দায়িত্ব পালনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসনের ভুলত্রুটি থাকলে তা অবশ্যই তুলে ধরতে হবে, তবে পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রশাসনের কাজের মান আরও উন্নত হবে বলেও তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, সরকারি দায়িত্ব পালনের কারণে অনেক সময় তাৎক্ষণিকভাবে সবার ফোন রিসিভ করা সম্ভব হয় না। তবে সুযোগ পেলেই তিনি কলব্যাক করার চেষ্টা করেন বলে জানান। তিনি বলেন, একসাথে বসে আলোচনার মাধ্যমে অনেক ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হয়।
তিনি আরও বলেন, সরকারি দায়িত্বের ব্যস্ততার কারণে এবারের কোরবানির ঈদেও পরিবারের সদস্যদের পর্যাপ্ত সময় দিতে পারিনি। এরপরও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সুযোগ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনিচ্ছাকৃত কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখারও আহ্বান জানান।
সভাশেষে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদারে “Administration + Journalists Phulpur” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন ও  সরকারি কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউএনও মোহাম্মদ ইউসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা