• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে হালুয়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও বৃক্ষরোপণ

মোঃ আব্দুল মান্নান / ৭৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও কেক কেটে মিষ্টিমুখ করানোর মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়।
শনিবার (৪ জুলাই) বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহিদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, হালুয়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. বাবুল হোসেন এবং ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি মোহাম্মদ নাদিম আহমেদ।


এনটিভির হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ চৌধুরী মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এনটিভির দীর্ঘ ২৪ বছরের পথচলার সাফল্য তুলে ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে অতিথিরা কেক কাটার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা