• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে প্রবীণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান আর নেই, জানাজা শুক্রবার ফুলপুরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরপাকড়, তিন দিনে গ্রেফতার ১১ আশ্রয়হীন নজরুলের জীবন : সরকারি সহায়তার আওতায় আনার দাবি হ্যাচারি ও খামার মালিকদের মাঝে পোনা বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ময়মনসিংহ উত্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীকে ডিও দিলেন প্রিন্স ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মাদরাসার ছাত্র আব্দুর রহমান, অভিনন্দন ২৭ জুন ১১ দলীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অবশেষে শিক্ষক হাজিরা খাতায় নামের ক্রম ফিরে পেলেন নাছরীন ম্যাডাম ময়মনসিংহ-শেরপুর রেললাইন তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে নির্মাণের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশ্রয়হীন নজরুলের জীবন : সরকারি সহায়তার আওতায় আনার দাবি

মোঃ আব্দুল মান্নান / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। তার ভাষ্য অনুযায়ী, বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চাঁদশ্রী এলাকায়। তবে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের মতে, আজও বিয়ে-শাদি করেননি নজরুল। স্থায়ী কোনো বাসস্থানও নেই তার। “যেখানে রাত, সেখানেই কাত”— এমন অবস্থায় দিন কাটছে তার। সম্প্রতি তাকে একটি কুকুর লালন-পালন করতে দেখা যাচ্ছে। কুকুরটিকে সাধারণত রশি দিয়ে বেঁধে রাখলেও প্রাণীটির মধ্যে অস্থিরতা বা ছুটে যাওয়ার প্রবণতা খুব একটা দেখা যায় না। বরং মালিকের সঙ্গেই শান্তভাবে সময় কাটাতে দেখা যায়।
বর্তমানে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও আশপাশের এলাকাকে তার অবস্থানের স্থান হিসেবে দেখা যায়। অনেক সময় স্কুলের বারান্দায়, আবার কখনো মাঠের এক পাশে কুকুরটিকে সঙ্গে নিয়ে শুয়ে বা বসে থাকতে দেখা যায় তাকে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, দেশে বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষ পরিস্থিতির মানুষের জন্য সরকার প্রায় দেড় শতাধিক ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভাতা প্রদান করে থাকে। কিন্তু নজরুল ইসলামের মতো আশ্রয়হীন ও অসহায় মানুষের জন্য কোনো সহায়তার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা মনে করেন, প্রকৃতপক্ষে যদি নজরুল অসহায় ও সহায়-সম্বলহীন হয়ে থাকেন, তাহলে তাকে সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া উচিত।
মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা