• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে গোয়ালঘর খালি করে ৫টি গরু চুরি, সর্বস্বান্ত খামারি

মোঃ আব্দুল মান্নান / ৮১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে গোয়ালঘর খালি করে এক খামারির পাঁচটি গরুই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টা থেকে ৪টার মধ্যে ফুলপুর পৌরসভার শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে খামারি শহিদুল ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে দুটি লাল রঙের গাভী, তাদের দুটি বাছুর এবং একটি ১৪ মাস বয়সী কালো রঙের ফ্রিজিয়ান বকনা বাছুর।
খামার মালিক জানান, ভোরের দিকে গোয়ালঘরে গিয়ে দেখেন পাঁচটি গরুর একটিও নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একটি নীল রঙের পিকআপ ভ্যানে করে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় শহিদুল ইসলাম ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির ভিত্তিতে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে নেত্রকোনার ধরমপাশা পর্যন্ত অনুসন্ধান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাতির বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত এবং গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।”
খামারি শহিদুল ইসলাম বলেন, “গোয়ালঘর খালি করে আমার পাঁচটি গরুর সবগুলোই নিয়ে গেছে। এগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। পুলিশ চেষ্টা করছে। পাশাপাশি কেউ যদি গরুগুলোর সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে ০১৭৪৬-০৩৯৮৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি আমার অনুরোধ রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা