• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

হ্যাচারি ও খামার মালিকদের মাঝে পোনা বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মোঃ আব্দুল মান্নান / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে হ্যাচারি ও খামার মালিকদের মাঝে উন্নত জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ উপস্থিত থেকে হ্যাচারি ও খামার মালিকদের হাতে উন্নত জাতের সুবর্ণ রুই ও মহাশৌল মাছের পোনা তুলে দেন।
অনুষ্ঠানে মোট ১০ জন হ্যাচারি ও খামার মালিকের মাঝে পোনা বিতরণ করা হয়। এর মধ্যে শাপলা হ্যাচারির মালিক জসিম উদ্দিন, সততা হ্যাচারির মালিক শফিকুল ইসলাম তালুকদার, আলালপুর হ্যাচারির মালিক মুখলেস, এশিয়া সাইন্টিফিক হ্যাচারির মালিক রফিকুল ইসলাম, মাহাদী এগ্রো ফিসারিজের মালিক আজাহারুল মোজাহিদ সরকার এবং রূপালী হ্যাচারি অ্যান্ড ফিশারিজের মালিক মো. জাহাঙ্গীর আলমের হাতে মন্ত্রী নিজে পোনা তুলে দেন।


এ সময় উপস্থিত খামার মালিকরা উন্নত জাতের মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের টেকসই উন্নয়নে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে ফিশ হ্যাচারি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আধুনিক মৎস্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানানো হয়। প্রস্তাবিত কমপ্লেক্সে বিদ্যুতের খরচ কমানোর ব্যবস্থা, আধুনিক ল্যাবরেটরি, অডিটোরিয়াম, প্রশিক্ষণ কেন্দ্রসহ প্রয়োজনীয় সকল আধুনিক সুযোগ-সুবিধা রাখার দাবি তুলে ধরেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, এমন একটি কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে মৎস্য খাতের গবেষণা, প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের মৎস্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা