• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসল্লী। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিতপুর মড়লবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিতপুর মসজিদ কর্তৃপক্ষ ও যুবসমাজের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক আনন্দ উচ্ছ্রাস ও প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কারপ্রাপ্ত মুসল্লী ও তাদের অভিভাবকরা জানান, তাদের মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা। পুরস্কার প্রাপ্তি তাদের আনন্দিত করলেও এ উদ্যোগ ভবিষ্যতে নামাজে আরও বেশি নিয়মিত হতে অনুপ্রেরণা জোগাবে বলে। তারা আরও বলেন যে, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও করা হবে, ইনশাআল্লাহ। এটা এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ। এছাড়া জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা