• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

ফুলপুরের এক জুয়াড়িসহ অনলাইন জুয়ার ৮ হোতা সিআইডির জালে আটক

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরের জসিম উদ্দিন ও অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়াড়িরা বিকাশ, রকেট ও নগদসহ মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে টাকা লেনদেন করতো। পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। রবিবার (১৭ মে) রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি গত প্রায় ৬ মাস ধরে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত অবৈধ লেনদেন পরিচালনা করে আসছিল, যার বড় একটি অংশ বিদেশে পাচার করা হতো।

গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ ভৈরবের আশরাফ উদ্দীন আহম্মেদ, কিশোরগঞ্জ বাজিতপুরের সজীব চক্রবর্তী,  কিশোরগঞ্জ সদরের আশরাফুল ইসলাম (৪০), ময়মনসিংহ ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামের মোঃ জসীম উদ্দীন,  নরসিংদী পলাশের তৈয়াব খান, একই এলাকার সৌমিক সাহা, লক্ষীপুর রায়গঞ্জের মোঃ কামরুজ্জামান, কিশোরগঞ্জ কটিয়াদীর আব্দুর রহমান।

সিআইডি জানায়, প্রথমে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য ও সাইবার নজরদারির ভিত্তিতে ঢাকার ধানমন্ডি ও নরসিংদীতে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

অভিযানকালে ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, বিকাশ এজেন্ট সিম ও কুরিয়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ রশিদসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা