• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ময়মনসিংহ অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহ অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।  রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের বাংলোর পাশে ওই ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন করে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম উহা উদ্বোধন করেন। এ উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা যেন আরও মজবুত হয়, অফিসারদের জড়তা ও দূরত্ব কমে আসে সেই লক্ষ্যে আমরা এ ক্লাব প্রতিষ্ঠা করেছি। অফিসার্স ক্লাবে জেলার অফিসাররা এসে বসবেন। আলাপ আলোচনা করবেন। চিত্ত বিনোদন করবেন। এর মাধ্যমে একে অপরকে আরও জানবেন। পরস্পরের প্রতিভাকে বিকশিত করবেন। সবাই নিজেদেরকে উদ্যোমী করে গড়ে তুলবেন। তিনি আরও বলেন, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা নিয়মিত এখানে আসবেন। পরস্পর ভাব বিনিময় করবেন এবং কিভাবে আমাদের ময়মনসিংহ শহরকে আরও বেশি ডেভলপ করা যায় সে বিষয়ে চিন্তা করবেন।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি সোহরাওয়ার্দী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাবের গঠনতন্ত্র পাঠ করে শোনান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা