• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

রহমতপুর ব্রিজ চালু হলে শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কমবে ২০ কিমি, ফুলপুরেও কমবে যানজট

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নুরুল আমিন:

দ্রুতগতিতে এগিয়ে চলছে শেরপুর আঞ্চলিক সড়ক ও ব্রিজের কাজ। বর্তমানে শেরপুর থেকে ময়মনসিংহ ও ঢাকা যেতে শেরপুর- নকলা-ফুলপুর সড়কটিই একমাত্র প্রধান যোগাযোগ মাধ্যম। শেরপুরের নকলা চন্দ্রকোনা- নারায়ণখোলা হয়ে ফুলপুরের রামভদ্রপুর- পার হয়ে ময়মনসিংহ সদরের চর এলাকার পরানগঞ্জ হয়ে ময়মনসিংহ রহমতপুর বাইপাস পর্যন্ত ৪৪.৯০৬ কিলোমিটার শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও তিন কিলোমিটার লম্বা ব্রিজ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই বিকল্প সড়কটি চালু হলে বর্তমান শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কমবে প্রায় ২০ কিলোমিটার। এতে ব্যয় হবে ১ হাজার ৪২ কোটি টাকা প্রায়।

জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে কাজ শুরু হলেও জমি অধিগ্রহণ ও আমলাতান্ত্রিক নানা জটিলতায় কাজের অগ্রগতি ছিল কম। পরে জুন ২০২৬ পর্যন্ত সময় বাড়ানো হলেও প্রকল্পের অর্ধেক কাজও এখনো কাজ শেষ হয়নি। এই সংযোগ সড়কটি চালু হলে গারো পাহাড়ের পাদদেশের পর্যটন কেন্দ্র ও নাকুগাঁও স্থলবন্দরের সাথে যোগাযোগ সহজ হবে। এছাড়া নির্মাণাধীন আঞ্চলিক সড়কটি চালু হলে ফুলপুর,  তারাকান্দা, শম্ভুগঞ্জের ব্রিজ মোড়ের যানজট কমবে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা