• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুরে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ আমার উস্তাদ মাওলানা মাছুম বিল্লাহ হুজুর আর নেই উদ্দেশ্য মহৎ কিন্তু পদ্ধতি ভুল — ড. এনায়েতুল্লাহ আব্বাসী ‘আমি তো কোনোদিন স্বপ্নও দেখিনি, আমি একজন সংসদ সদস্য হবো’ ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর মিরাছ শুধু সম্পত্তি ভাগের বিষয় নয়; এটি আমানত

ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর

মোঃ আব্দুল মান্নান / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া, কবিরপুর মাদরাসায় ‘ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত ৪৫ দিনব্যাপী আরবী মুয়াল্লিম প্রশিক্ষণ চলতি ২০২৬ সনের ১০ অক্টোবর (শনিবার) শুরু হচ্ছে।

এতে জনপ্রতি ভর্তি ফি নেওয়া হবে ৭ হাজার ৫৫০ টাকা। আগ্রহীদেরকে প্রয়োজনীয় বিছানাপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভর্তির সময় ২ কপি পাস পোর্ট সাইজের ছবি লাগবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি আনতে হবে। আরবী প্রশিক্ষণে অংশ নিতে চাইলে বিশুদ্ধ তেলাওয়াত লাগবে। আরবী প্রশিক্ষণে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়েও ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন কোন প্রকার ছুটির আবেদন মঞ্জুর করা হবে না।

প্রশিক্ষণের পর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী খেদমতের ব্যবস্থা থাকবে। থাকা খাওয়ার জন্য আলাদা কোন ফি দিতে হবে না। ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ও মহাসচিব হাফেজ মো. আশরাফুল ইসলাম এ কোর্সে অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। প্রশিক্ষণ করাবেন ইকরা বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা রাশেদুল ইসলাম নূরানী। কোর্সটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় রয়েছেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী এনামুল হাসান দামাত বারাকাতুহুম। তিনি সবাইকে গত বছরের ন্যায় এবারও নির্দ্বিধায় এ কোর্সে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আরও বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৭৭৬৫৫৬৫৪৪, প্রশিক্ষক : ০১৩৩৫১০৬৮০৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা