• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

নবীনগরে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন, মাত্র ২০ টাকায় চিকিৎসাসেবা!

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নবীনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে স্থানীয় আশা কার্যালয়ে (নূরুল আমীন চেয়ারম্যানের বাড়িতে) আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আশা’র জেলা ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম আহ্বায়ক, নবীনগরের কথার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এতে বিশেষ অতিথি ছিলেন আশার আঞ্চলিক ম্যানেজার আসাদুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মো. জসীম উদ্দিন, প্রভাষক মো. শরীফ মিয়া ও ফিজিওথেরাপিস্ট সৌরভ সাহা।
আশার আঞ্চলিক ব্যাবস্থাপক আসাদুল হক বলেন, আমাদের কাছে মাত্র ২০ টাকা ‘এন্ট্রি ফি’ জমা দিয়ে যে কেউ ফিজিওথেরাপির মতো আধুনিক ও উন্নত এই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। তবে এই সেবা মাত্র তিনদিনের জন্য পাওয়া যাবে। আজ ১৮ নভেম্বর থেকে আগামি ২০ নভেম্বর (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীনগর ‘আশা’র কার্যালয় থেকে এই ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা