আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
নবীনগরে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন, মাত্র ২০ টাকায় চিকিৎসাসেবা!
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৪
নবীনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে স্থানীয় আশা কার্যালয়ে (নূরুল আমীন চেয়ারম্যানের বাড়িতে) আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আশা'র জেলা ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)'র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম আহ্বায়ক, নবীনগরের কথার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এতে বিশেষ অতিথি ছিলেন আশার আঞ্চলিক ম্যানেজার আসাদুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মো. জসীম উদ্দিন, প্রভাষক মো. শরীফ মিয়া ও ফিজিওথেরাপিস্ট সৌরভ সাহা।
আশার আঞ্চলিক ব্যাবস্থাপক আসাদুল হক বলেন, আমাদের কাছে মাত্র ২০ টাকা 'এন্ট্রি ফি' জমা দিয়ে যে কেউ ফিজিওথেরাপির মতো আধুনিক ও উন্নত এই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। তবে এই সেবা মাত্র তিনদিনের জন্য পাওয়া যাবে। আজ ১৮ নভেম্বর থেকে আগামি ২০ নভেম্বর (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীনগর 'আশা'র কার্যালয় থেকে এই ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দেয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.