• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষকদের সরকারি করার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারক লিপি পেশ করা হয়।

এতে বক্তব্য রাখেন, পাবিয়াজুরী স্কুলের শিক্ষক, মাওলানা আব্দুল আউয়াল, বাহির শিমুল স্কুলের সহকারী শিক্ষক জহির উদ্দিন, হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।

‘এক দফা এক দাবি, জাতীয়করণ প্রধান দাবি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, সরকার সরকারি স্কুলকে প্রচুর সুবিধা দিচ্ছে। অথচ আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কেননা, একজন সরকারি স্কুলের শিক্ষক যে সিলেবাস পড়ান আমরাও তাই পড়াই। এমনকি একজন সরকারি স্কুলের শিক্ষক যে সার্টিফিকেট বা যোগ্যতা নিয়ে চাকরি করছেন আমরাও একই যোগ্যতা নিয়ে চাকরি করছি অথচ সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এর বিহিত ব্যবস্থা চাই।

এরপর তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের নিকট একটি স্মারক লিপি পেশ করা হয়। এর আগে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, আমরা লক্ষ্য করছি, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। অথচ তারা একই যোগ্যতাসহ একই কার্যক্রম করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান বলেন, আমরা আপনাদের এ স্মারক লিপি মাননীয় শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র শিক্ষা সচিবের নিকট পৌঁছে দিব।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি কলেজের অধ্যক্ষ,  মাদরাসা ও স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা